, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ার নিজের ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে জীবন গেল হেলপারের!




কুষ্টিয়ার নিজের ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে জীবন গেল হেলপারের!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ২৩:৩৮ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মোতালেবের ছেলে ১ সন্তানের জনক শুকুর আলী (২২) ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। বুধবার রাতের কোন এক ভাগে শিলাইদহ খোরশেদপুর চড় থেকে ট্রাকটরে বালি নিয়ে আসার সময় গাড়ী ব্যাক গিয়ারে দিলে পিছনে থাকা হেলপার চাকার নীচে পিষ্ট হয়ে মারা যায়।
মৃত শুকুর আলীর পিতা আবু মোতালেব জানান, একই এলাকার আবু দর্জির ছেলে আলমের আঁখি বন্যা নামক ট্রাকটরটির চালক আল আমিন ব্যাকগিয়ারে গাড়ী দিলে চাকায় পিষ্ট হয়ে তার ছেলে মারা যাবার পর আলআমিন বিষয়টি ধামাচাপা দেবার জন্য তার ব্যবহৃত মোবাইলের সিম খুলে ফেলে এবং সকালে লাশ দোকানের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

এবিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  জাহাঙ্গীর আলম জানান লাশ পোস্ট মর্টেম হয়ে আসার পর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET