, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার




কুষ্টিয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৯, ২১:২৪ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ- বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউপির সিংঘরিয়া গ্রামের কৃষক রাইচ উদ্দিনের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালের দিকে কৃষক রইচ উদ্দিন তার ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে জমির মধ্যে একটি লাশ দেখতে পায়। এসময় সে বিষয়টি স্থানীয় শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খানকে জানালে চেয়ারম্যান বিষয়টি খোকসা থানা পুলিশকে অবহিত করে। অতঃপর খোকসা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক (৩৮) বছর। তার শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ চিশ্চিতভাবে বলা যাচ্ছে না।ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET