, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার




কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৯:১৬ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার কুমারখালীতে  পদ্মা নদী থেকে নিখোঁজ আবির (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহ কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবির ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও যশোর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়  ডুবুরি দল  প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে নদীতে থেকে নিহত আবিরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যামেজার অমিয় কুমার ঘোষ জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক খোঁজাখুজি করে লাশ পাওয়া না গেলে খুলনা ডুবরি দল কে খবর দেয়া হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,শিক্ষা সফরে এসে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু হয়। তিনি আরো জানান,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET