, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কুষ্টিয়ায় বোনের বাড়ির সেপ্টিট্যাংকে কাজ করার সময় ভাইসহ দুই শ্রমিক নিহত




কুষ্টিয়ায় বোনের বাড়ির সেপ্টিট্যাংকে কাজ করার সময় ভাইসহ দুই শ্রমিক নিহত

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ০৭ ২০২১, ১৯:০৯ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়িতে কাজ করার সময় সেপ্টিট্যাংকের ভেতরে নেমে ভাইসহ দুই জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন, ভাই সাদেক বাচ্চু (৪০) ও তার হেলপার মানিক হোসেন (৩২)।

মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিক এর ছেলে মিস্ত্রী সাদেক বাচ্চু কয়েকজন সহকর্মী নিয়ে গত ১০-১২ দিন আগে জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়ির সেপ্টিট্যাংকের ঢালায় দিয়ে যান।

শুক্রবার সকালে পশ্চিম গোবিন্দপুরের বিভাগ গ্রামের মানিককে সাথে নিয়ে সেপ্টিট্যাংকের সাটারিং খুলতে বোন ও ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে আসেন। ঢালায়ের সুবিধার্ধে দেয়া বাশঁখুটির সাটারিং খোলার জন্য প্রথমে সেপ্টিট্যাংকের ভেতরে নামেন হেলপার মানিক। মানিক কোন সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নিপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই ডাক্তার দুজনকে মৃত ঘোষনা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টিবাদলের কারনে বাড়ির লোকজন সেপ্টিট্যাংক বন্ধ রেখেছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে একধরনের গ্যাসের সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছে গ্যাস আর অক্সিজেন সংকটের কারনে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।

এদিকে, বোনের বাড়িতে ও নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET