মাছ ধরাকে কেন্দ্র করে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে ভাতিজা চুন্নু ও মুন্নু কর্তৃক চাচা আরমান (৫০) এর খুন হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মৃত কোরবানের ছেলে মুন্নু, চুন্নু ও তার চাচা আকরামের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে গন্ডগোলের এক পর্যায়ে আকরাম বাড়ি পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে, কুমারখালী থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ আলিম জানান,পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ভাতিজা হাতাহাতি হয় এবং চাচা বাড়ি পৌছানোর পর মারা যান।তিনি আরো জানান,লাশ ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।









