, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় সাপের কামড়ে সদ্য বিবাহিত স্কুল শিক্ষকের মৃত্যু !




কুষ্টিয়ায় সাপের কামড়ে সদ্য বিবাহিত স্কুল শিক্ষকের মৃত্যু !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৩:৩৪ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর পূর্বপাড়ায় সাপের কামড়ে সৌরভ সরকার (৩০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদ্য বিবাহিত।
রবিবার রাত আটটার দিকে তাকে সাপে কামড় দেয়। রাতেই স্থানীয় একতারপুরের এক ওঝার চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে খোকসা উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
ডাক্তার রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত বারোটার সময় হাসপাতালে পৌঁছানোর আগেই সৌরভ সরকারের মৃত্যু হয়।

সৌরভ সরকার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের কমলাপুর পূর্বপাড়া গ্রামের শিবির সরকারের ছেলে। সিলেটের একটি হাইস্কুলের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সৌরভ। তার সদ্য বিবাহিত স্ত্রী রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET