১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সমাজসেবা দিবস পালিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০১৮, ১৭:১৩ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
‘নারী পুরুষ নির্বিশেষ-সমাজসেবায় গড়বো দেশ’ প্রতিপাদ্য বিষয়কে পূঁজি করে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। সকালে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা সমাজসেবা অফিসার এসএম জোবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, প্রতিবন্ধি সংগঠনের নেতা আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে দু:স্থদের মাঝে ঋণ বিতরণ ও সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়, প্রতিবন্ধি স্কুলসহ কুড়িগ্রামের বিভিন্ন উন্নয়ন সংগঠন অংশ গ্রহণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET