মোঃ পারভেজ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি – কুয়াকাটার সমস্যা ও সম্ভামনাময় স্থানসমূহের বিষয় নিয়ে সুশীল সমাজের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এর সঙ্গে বুধবার সকাল ১০টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু,কুয়াকাটা ট্যুর অপারেটর প্রতিষ্টানের মালিক রুমান ইমতিয়াজ তুষার প্রমূখ।এসময় প্রসাশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ট্যুর অপারেটর, পর্যটনমুখী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙনরোধ, দ্রুত মাষ্টার প্লান প্রনয়ন, সংযোগ সড়ক নির্মানসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। এছাড়া কুয়াকাটাকে বিশ্বের অন্যতম আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার অনুরোধ জানান স্থানীয়রা।পর্যটন সচিব মহিবুল হক বলেন, কুয়াকাটা সৈকতের অপরিছন্নতা, সী-বীচে অপরিকল্পিতভাবে গড়ে তোলা ছোট ছোট স্থাপনা এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে কুয়াকাটাকে রুপ দিতে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।এছাড়া পটুয়াখালী ও বরগুনা জেলার পর্যটন সম্ভাবনাময় স্থান সমূহকে আধুনিক করতে কাজ চলছে বলে তিনি জানান।এর পর তিনি কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ও বিমান বন্দরের প্রস্তাবিত যায়গা নির্ধারনের জন্য চাকামাইয়া ইউনিয়ন পরিদর্শন করেন।









