, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কৃষিবিদ শামীমুর রহমানকে সাজা প্রদান করায় ১০১ ডিপ্লোমা প্রকৌশলীর উদ্বেগ জানিয়ে বিবৃতি




কৃষিবিদ শামীমুর রহমানকে সাজা প্রদান করায় ১০১ ডিপ্লোমা প্রকৌশলীর উদ্বেগ জানিয়ে বিবৃতি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২৩, ১৪:০৫ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার বছরের সাজা প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ডিইএব এর ঢাকা জেলার ১০১ ডিপ্লোমা প্রকৌশলী। ডিইএব এর ঢাকা জেলার আহ্বায়ক প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন ও সদস্য সচিব প্রকৌশলী জুয়েল রানা তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ সাজা বাতিলের জোর দাবি জানান।
ডিইএব এর ঢাকা জেলার দপ্তরের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শহীদুজ্জামান শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা দক্ষ ও কর্মীবান্ধব সংগঠক কৃষিবিদ শামিমুর রহমান শামীম চলমান দুঃশাসনের বিরুদ্ধে বারবার কারা নির্যাতিত হয়েছেন। ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসীমউদ্দীন তার বিরুদ্ধে ২০১৫ সালে দায়েরকৃত একটি মিথ্যা মামলায় ৪ বছরের সাজা প্রদান করেছেন। এই রায়ের বিরুদ্ধে ডিইএব এর ১০১ ডিপ্লোমা প্রকৌশলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরো বলা হয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণরত বিএনপি’র কোন নেতাকর্মীকে স্বৈরাচারের নির্দেশে সাজা প্রদান করে সংগ্রামী চেতনাতে স্তব্ধ করা যাবে না। ঢাকা জেলার ১০১ ডিপ্লোমা প্রকৌশলী অবিলম্বে কৃষিবিদ শামিমুর রহমান শামীমের নামে দায়ের কৃত সকল মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলায় ৪ বছরের সাজা বাতিলের জোর দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET