এস আর সাঈদ, কেশবপুর (যশোর) ঃ
যশোরের কেশবপুরের কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্মকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া সোসাল কালচারাল য়োরামের পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়েছে। ফোরামের সহাসচিব এম.এইচ. আমরান চৌধুরীর সভাপতিত্বে গতকাল সকালে ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলয়নাতনে প্রধান অতিথি হিসাবে প্রধান শিক্ষক
মলয় কুমার ব্রম্মের হাতে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড তুলে দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি মোঃ মমতাজ উদ্দীন আহম্মেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডঃ মোহাম্মদ জাকারিয়া, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, উপ-পুলিশ কমিশনার নুরুল ইসলাম ও নারীনেত্রী প্রফেসর জাহানারা সুলতানা রাজিয়া।








