, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • কেশবপুরের কৃতি সন্তান ডাঃ অপু মালয়েশিয়া বিজেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত




কেশবপুরের কৃতি সন্তান ডাঃ অপু মালয়েশিয়া বিজেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৯:৩০ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার শফিকুল ইসলাম অপু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর মালয়েশিয়া ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

জানাগেছে, ডাঃ শফিকুল ইসলাম অপু কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে ১৯৮৭ সালের ১৫ আগস্ট এক সম্রান্ত পরিবারে জন্ম। তার পিতার নাম মশিয়ার রহমান। তিনি হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি ও পাকশি আইডিয়াল থেকে ২০০৭ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ডিএমএ, সিএমএ, বিএইচডিএস, এমএন্ডসি-হেলথ, বিডিএ ও ফার্মেসিস্ট কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার-জেএসএস এর আওতায় রিজিওনাল সেন্টার কর্মসংস্থান সৃষ্টি মূলক প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিক্যাল এর পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে জেএসএস কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ এর দক্ষিণ বঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে সিংগাপুর ও ইন্দোনেশিয়া সফর করে বর্তমানে ডাঃ শফিকুল ইসলাম অপু মালয়েশিয়ায় অবস্থান করছেন। ইতিমধ্যে তিনি নিজস্ব ব্যবসা ও প্রবাসীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি একটি এন্টারন্যাশনাল মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডিএক্সএন (উীহ)-এ কাজ করছেন। তিনি কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন শত শত মানুষের খাদ্য সহায়তা প্রদান করেছেন যা অব্যাহত রয়েছে। তিনি সকল সময় অসহায় মানুষের পাশে থাকেন বলে এলাকায় তাকে গরীব দুখির বন্ধু হিসাবে খ্যাতি লাভ করেছেন। মালয়েশিয়াতেও তার অনুরূপ সুনাম রয়েছে।
ডা: শফিকুল ইসলাম অপু জানান, তিনি বিজেপির মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটিতে আসতে পেরে আনন্দিত। তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি ক্ষমতা নয় দেশকে ভালোবেসে মানুষের পাশে থেকে যে কাজ করে যাচ্ছি সেটা অজীবন সেটা অব্যহত রাখবো।
তিনি সকলকে করোনা মহামারীতে স্বাস্থবিধি মেনে চলার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানন। মানুষের সেবা করার জন্য তিনি দেশবাসি নিকট দোয়া চেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET