, , ,

শিরোনামঃ-




কেশবপুরের হদগ্রামে জনবসতিতে পেল্ট্রিফার্ম ॥ দূর্গন্ধে জনজীবন বিপর্যস্ত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২০, ২১:৪৬ | 984 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার হদগ্রামে জনবসতিতে পেল্ট্রিফার্ম নির্মাণ করায় দূর্গন্ধে জনজিবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বসবাস-সহ কোমলমতি শিশুদের লেখাপড়ায় দারুণ বিঘ্ন ঘটছে। এলাকাবাসি প্রশাসনের সস্তক্ষেপের মাধ্যমে পেল্ট্রিফার্মটির উচ্ছেদ দাবী করেছেন।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলা হদগ্রামের সামাদ খাঁর পূত্র ইমরান খাঁ তাদের জমিতে প্রায় ২ মাস মাস পূর্বে একটি কোয়েল পাখির ফার্ম ও একটি পোল্ট্রিফার্ম নির্মাণ করে। ফার্মের ৪/৫ হাতের মধ্যে জালাল মোড়লের পূত্র রবিউল ইসলাম এবং ছেরমান খাঁর পূত্র জালাল খাঁর বসত বাড়ি রয়েছে। বর্তমানে ফার্ম দুইটির দূর্গন্ধে এ দুটি বাড়িতে বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। কোমলমতি শিশুদের লেখাপড়ায় দারুণ ভাবে বিঘ্ন ঘটছে। এব্যাপারে জালাল মোড়লের পূত্র রবিউল ইসলাম বলেন, পোল্টিফার্মের দূর্গন্ধে তারা বসবাস করতে পারছে না। খাওয়া-দাওয়াও করতে পারছেনা। এমনকি শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। তিনি ইমরানকে পোল্টিফার্ম বন্ধ করার জন্য অনুরোধ করলেও কোন ফল হয়নি। বরং ইমরান তাদের হুমকী-ধামকী দিয়ে জীবনা নাশের হুমকী দিয়েছে। অবিলম্বে ভুক্তভোগি মহল প্রশাসনের সস্তক্ষেপের মাধ্যমে পেল্ট্রিফার্মটির উচ্ছেদ দাবী করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET