কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুরে জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ন জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা শনিবার সকালে দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগনেতা সাইদুর রহমান সাঈদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, ফারুক হোসেন, রেজাউল করিম, জাহাঙ্গীর হোসেন, আলী হোসেন, মন্টু, আয়ুব আলী, ওয়াদুদ, শাহিন, মুস্তাক, নিমাই, মুনছুর, বাবু প্রমুখ।
Please follow and like us:









