, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ




কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ২০:৪৬ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের হলরুমে দলিতের বাস্তবায়নে ও দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড মিলন মিত্র, অধ্যাপক এনায়েত হোসেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস ও দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দলিতের সোস্যাল মোবিলাইজার উত্তম মন্ডল ও নিকোলাস মিস্ত্রী। এসময় ১১৬ জন দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩৫ জন পরীক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET