, , ,

শিরোনামঃ-




কেশবপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু উত্তোলন মেশিন জব্দ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০১৮, ০০:০২ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশার) থেকেঃ- যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালত রাস্তার ক্ষতি করে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে শনিবার সকালে ৪টি মেশিন জব্দ ও ৪টি ধ্বংস করে দিয়েছে।
জানাগেছে, উপজেলার শহর থেকে বিদ্যানন্দকাটি ইউনিয়নে পরচক্রা, বাউশলা ও হিজলডাঙ্গায় যাতায়াতের সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন কতিপয় ব্যক্তি। যার ফলে জনসাধারণের যাতায়াতের ঐ সকল রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ঐসকল স্থান থেকে বালু উত্তোলনের ৪টি মেশিন জব্দ করেন এবং ৪টি মেশিন ধ্বংস করে দেন। এসময় থানার এস আই প্রসঞ্জিত সঙ্গীয় ফোর্স-সহ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET