, , ,

শিরোনামঃ-




কেশবপুরে সোনাভান বেগম প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবি

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০১৯, ১৮:৪৬ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের রেজিস্ট্রেশন ও এমপিও ভুক্তির দাবি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন সূত্রে জানাগেছে, উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছায় ২০১৪ সালে সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করে ২০১৫ সালে একাডেমীক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২০ জন শিক্ষক-কর্মচারী দ্বারা ১১০ জন শিক্ষার্থীর পাঠদান চলছে। তাছাড়া বিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি থেরাপী চিকিৎসা, সঙ্গীত শিক্ষা ও প্রতিবন্ধীদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

 

বিদ্যালয়টি রেজিস্ট্রেশন ও এমপিও ভুক্তি না হওয়ায় ২০ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের রেজিস্ট্রেশন ও এমপিও ভুক্তির জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগি শিক্ষক-কর্মচারী-সহ এলাকাবাসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET