, , ,

শিরোনামঃ-




কেশবপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২০, ২২:২২ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেশবপুর উপজেলা শাথার দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা বুধবার দিনব্যাপী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মধুসূদন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান। সভায় সর্বসম্মতিক্রমে এস এম হাফিজুর রহমানকে আহ্বায়ক, মধুসূদন চক্রবর্তী ও জিল্লুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET