যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ১০ জানুয়ারি বিকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় শহরের ত্রিমোহিনী মোড় চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী আলমগীর, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন আলম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমূল হুসাইন, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।








