, , ,

শিরোনামঃ-




ক্রিকেট মাঠে আবারো মৃত্যুর ছোবল

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১১:১৫ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাত্র সপ্তাহ খানেক আগে পালিত হলো অস্ট্রেলিয়ার প্রতিভাধর ব্যাটসম্যান ফিলিপ হিউজের ৫ম মৃত্যুবার্ষিকী। তার স্মৃতি মুছতে মুছতে আবারো ক্রিকেট মাঠে মৃত্যুর ছোবল।

ক্রিকেট মাঠে খেলা চলাকালীন না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ত্রিপুরার তরুণ ক্রিকেটার মিঠুন দেব ভার্মা।
স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনূর্ধ্ব-২৩ দলের খেলা চলছিল। সেসময় হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন। তাড়াতাড়ি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলেই জানিয়েছে তারা।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা ক্রিকেটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET