, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিবারের ইফতার




খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিবারের ইফতার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২২, ১৬:০৩ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য, রোগমুক্তি কামনায় ও উপজেলার সাবেক ছাত্রদল ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সম্মানে চৌদ্দগ্রাম উপজেলা প্রবাসী জিয়া পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী জিয়া পরিবারের সিনিয়র সহ-সভাপতি মোঃ এয়াছিনের সভাপতিত্বে ও খালেদ সাইফুল্যাহ মাহমুদ সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, খোরশেদ কবির শিপন, কাজী জসিম, গাজী কবির, বিপ্লব চৌধূরী, নাজমুল হক, প্রবাসী জিয়া পরিবারের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ছাত্রদল ফাউন্ডেশনের আইয়ুব আলী, জাকির হোসেন, জিয়াউর রহমান জিয়া, আকতার হোসেন, আশিকুর রহমান আশিক, আমিনুল ইসলাম ছুট্টু, এছাক ব্যাপারী, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন পিন্টু, ইয়াছিন কবির, মোঃ শাহজাহান, কামাল মজুমদার, সাইফুল ইসলাম স্বপন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, খোরশেদ আলম, তোফায়েল হোসেন বাবলু, জাহিদুল ইসলাম সুমন, দিদার হোসেন, শিপন খোন্দকার, জামাল উদ্দিন, সোহাগ মজুমদার, একরামুল হক, ইমরান মজুমদার, মহিন খান, মোহন মজুমদারসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET