, , ,

শিরোনামঃ-




খুলনাগামী ট্রেন চলে গেল রাজশাহীর পথে

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০১৯, ০৩:০০ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্ক-  ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন দিক পরিবর্তন করে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহীর অভিমুখে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঈশ্বরদী জংশনে থামার কথা। কিন্তু সেখানে না এসে ঈশ্বরদী বাইপাস অতিক্রম করে রাজশাহীর অভিমুখে যাত্রা শুরু করে। পরে ট্রেনের চালক বিষয়টি উপলব্ধি করে দ্রুত ট্রেনটি বাইপাসের কাছে থামিয়ে দেন। চিত্রা এক্সপ্রেসের যাত্রী জিয়াউল ইসলাম জিয়া বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যথারীতি রাত সাড়ে ১২টায় ঈশ্বরদী জংশনে যাত্রা বিরতির কথা ছিল। ট্রেনটি রাত সোয়া ১২টায় ঈশ্বরদী জংশনে না এসে রাজশাহীর অভিমুখে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে চলে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে ট্রেনের চালক বাইপাস স্টেশনে গিয়ে ট্রেন থামিয়ে দেন। সেখানে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ট্রেনটি ঈশ্বরদী জংশনে আসে।
তিনি আরো বলেন, আমরা যেহেতু ঈশ্বরদী জংশনে নামবো তাই দেড় ঘণ্টা বাইপাস স্টেশনে অপেক্ষার পর যখন দেখলাম ট্রেন ছাড়ছে না তখন বাধ্য হয়ে অটোবাইকে ঈশ্বরদী শহরে চলে আসি। এ ব্যাপারে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন জানান, এটি করা হয়েছে ট্রেনটির মুখ ঘোরানোর জন্য, অন্য কোনো ব্যাপার নয়। ২-৩ বছর পর পর এটা করতে হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET