, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনা সদর থানা পুলিশের অভিযানে ৪১২ লিটার চোলাই মদ জব্দ, আটক




খুলনা সদর থানা পুলিশের অভিযানে ৪১২ লিটার চোলাই মদ জব্দ, আটক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ৩০ ২০২০, ১৩:০৯ | 1213 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা সদর থানা অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে আজ ২৮ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সদর থানাধীন ১ নং স্টেশন রোডের বার্মাশীল রেলওয়ে সুইপার কলোনির গণেশ শাহানীর ঘর থেকে ২৫ লিটার, চন্দন ঘোষের ঘর থেকে ৬৮ লিটার গৌতম পালের ঘর থেকে ৬৭ লিটার রানী বেগমের ঘর থেকে ৬০ লিটার, ভোলার ঘর থেকে ৪৯ লিটার, মদনের ঘর থেকে ৪৭ লিটার কিশোর শাহিনের ঘর থেকে ৩৮ লিটার, দিপক সাহানীর ঘর থেকে ৫৮ লিটারসহ সর্বমোট ৪১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ১,২৩,৬০০ টাকা বলে জানান খুলনা সদর থানা অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET