নানা আয়োজনে গাইবান্ধায় আনন্দ টিভি’র দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষে আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
১১ মার্চ (বুধবার) গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি মিলন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসসের জেলা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, প্রথম আলোর সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, এশিয়ান টিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ খালেদ হোসেন, ৭১ টিভির শামীম আল সাম্য। এসময় জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, এসএ টিভির কায়সার প্লাবন, ঢাকা টাইমসের জাভেদ হোসেন, সাংবাদিক রবিন সেন, ফারহান শেখ, বিমল কুমার, আতিকুর রহমান আতিক, ও জামিরুল ইসলাম সম্রাটসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাহজাদী হাবিবা সুলতানা পলাশ।
বক্তারা বলেন দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ টিভির সাথে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ, কলাকুশলী, শুভাকাঙ্খী, বিজ্ঞাপনদাতা, জেলা ও উপজেলা প্রতিনিধিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আনন্দ টিভির সাফল্য কামনা করেন।









