১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গাইবান্ধায় ট্রাক্টর উল্টে চালক নিহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৭:৪০ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভাঙ্গার মোড় নামক স্থানে ট্রাক্টর উল্টে মতিয়ার রহমান মতিন (২৫) নামের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকালে সাঘাটা উপজেলার সাঘাটা-বাদিয়াখালী রাস্তার ভাঙ্গার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিন সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর (মাঠপাড়া) গ্রামের ছকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিন ট্রাক্টর চালিয়ে ভরতখালীর দিকে যাচ্ছিলেন। সে সাঘাটা-বাদিয়াখালী রাস্তার ভাঙ্গার মোড় নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচের একটি ডোবায় উল্টে যায়। এতে ট্রাক্টরের চাপায় মতিন মারা যায়। বাদিয়াখালী ইউপি চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বলেন, এ দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET