১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • গাইবান্ধা শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান ভষ্মিভুত




গাইবান্ধা শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান ভষ্মিভুত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২১, ২২:০৩ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম পুরাতন বাজারে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে মালামালসহ ওই ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও ফুলছড়ির কালিরবাজারের ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বাজারের আমজাদ মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে জেলাল উদ্দিন, মখলেছ মিয়া, হুমায়ন কবির, মৃত মোশাররফ মিয়া ও জহুরুল মিয়া কাঁচামাল ও মুদি দোকানগুলোর মালামালসহ ভস্মিভুত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়িরা জানান।
অগ্নিকান্ড শুরু হলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রাখে। এমতাবস্থায় ফুলছড়ির কালিরবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন নিয়ন্ত্রনে আসে এবং ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে এই পুরাতন বাজারটি রক্ষা পায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET