, , ,

শিরোনামঃ-




গাজীপুরে অটো চাপায় শিশু নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২০, ১৮:৪৭ | 1046 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে অটো রিক্সা চাপায় সাঈম হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটো চালক রিপন আহত হয়েছে। শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারওয়ার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাঈম কেওয়া পূর্বখন্ড এলাকার ইসমাইল হোসেনের ছেলে । আহত অটো চালক রিপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, শিশু সাঈম সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় শ্রীপুরগামী প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে অটো রিক্সাটি শিশুর ওপরে উঠিয়ে দেয় চালক। এতে অটো উল্টে গিয়ে শিশু সাঈম ও চালক রিপন আহত হয়। স্থানীয়রা সাঈমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অটোচালক রিপনকে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET