, , ,

শিরোনামঃ-




গাজীপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২০, ১৯:৫৪ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা শাহনাজ পারভীন (৪৫) নিহত হয়েছেন। এসময় তার স্বামী নুরুল আমীন আহত হয়েছেন। রবিবার রাত ৮টায় মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাথার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাহনাজ শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুরুল আমিনের স্ত্রী এবং আব্দুল ছাত্তারের মেয়ে। সে মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভুঁইয়া জানান, বিকেলে স্কুল ছুটির পর শাহনাজ তার স্বামীর সাথে উপজেলার গাজীপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাত ৮টায় ওই সড়কের পাথার পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পারভীন মারা যান। এসময় তার স্বামী নুরুল আমিন আহত হয়।

 

তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET