, , ,

শিরোনামঃ-




গাজীপুরে পিকআপের নিচে চাপা পড়ে যুবক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:২৩ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পিকআপের নিচে পড়ে দিনমুজুর ইসলাম উদ্দিন (৩৫) নিহত হয়েছে। নিহত ইসলাম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের আবুল কাশেমের ছেলে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ফরিদপুর গ্রামের (আরএকে সিরামিকস) কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আর এ কে সিরামিকস কারখানার সামনে মুরগী বহনকারী পিকআপকে বেপরোয়া গতির কাঁচামাল বহনকারী ট্রাক ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় পিকআপটি সড়কের পাশে ছিটকে পরে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমুজুর ইসলাম উদ্দিন পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ আটক করলেও উভয় চালক পালিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET