খাগড়াছড়ির গুইমারাতে অবৈধভাবে পাচার কালে প্রায় ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা মুল্যের বিভিন্ন সাইজের ৬শত ৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার(২৩ জানুয়ারী২০২৪) গুইমারা থানা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাগড়াছড়িকে অবহিত করিয়া তাহার নির্দেশনায় গুইমারা থানাধীন ০১ নং গুইমারা ইউপির বাইল্যাছড়ি সাকিনে জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬শত ৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা,অবৈধ ভাবে কর্তন করিয়া সরকারী রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার মূল্য আনুমানিক ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা।
ঘটনায় জড়িত সন্দেহে ০১। সুবল দে(২৩), পিতা-নিপু দে, মাতা-অনিমা দে, সাং-কেউটিয়া, মুকুল মাষ্টারের বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০৭নং রমজান আলী হাট ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, ০২। আব্দুল শুক্কুর(২৭), পিতা-মো: ইউসুফ মিয়া, মাতা-নুর জাহান বেগম, সাং-চত্তারপাড়া, সোনা মিয়া ফকির বাড়ী, ০৭নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করা হইয়াছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন জানান,উদ্ধারকৃত কাঠ, গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টিম গুইমারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।









