বর্ণাঢ্য আয়োজনে,বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী খাগড়াছড়ি জেলার গুইমারাতে পালন করা হয়েছে। গুইমারা উপজেলার যুবলীগ লীগের আয়োজনে,যুবলীগ লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে,আলোচনা সভা,দোয়া মোনাজাত ও বর্ণাঢ্য র্যালি এবং কেক কাটা হয়।
১১ নভেম্বর সকালে গুইমারা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এবং র্যালি শেষে কেক কাটা অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের,গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কংজরী মারমা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নির্মাল নারায়ন ত্রিপুরা,উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম মীর,সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম,২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ওহাব,সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল, উপজেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল আলম শুভ, সাধারণ সম্পাদক সাচিং মারমাসহ গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী।
গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।









