১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গুইমারাতে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১




গুইমারাতে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২২, ১৬:০৪ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার হাফছড়ি জসিমের দোকান এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার্ড ভ্যান এর সাথে  মুখোমুখি সংঘর্ষে  সাইফুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি থেকে আসা (ঢাকা মেট্রো- ব)১৪-১৪৮৩ এর সাথে খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে করে কাভার্ড ভ্যানের ড্রাইভার সাইফুল ইসলামের (৪৫) পা,শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে,তিনি ঘটনাস্থলে মারা যান।এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।এসময় ২ঘন্টার ও বেশি সময় দীর্ঘ ২কিলেমিটার যানজট সৃষ্টি হয়।পরবর্তীতে  পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়িগুলো সরাতে সক্ষম হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।নিহত সাইফুল ইসলাম(৪৫) বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কাভার্ড ভ্যান এর সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান এর চালক গুরুতর আহত হলে তাকে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনা পরবর্তী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET