খাগড়াছড়ির’র গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তারেক রহমান (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গুইমারার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের বড় ছেলে।গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
শনিবার (২৩ জুলাই)সন্ধ্যায় হাতীমুড়া থেকে হাফছড়ি জোরখাম্বা নিজ বাড়ীতে যাওয়ার পথে ইসলামিক মিশনের হোমিও হল ও ফকির নালা রাস্তার মুখে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় মানিকছড়ি উপজেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনাটি কিভাবে হয়েছে কেউ স্পষ্ট করে বলতে পারেনি।গুইমারা থানার সেকেন্ড অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনান।
তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে গুইমারা উপজেলা বিএনপি।এদিকে এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভুইঁয়া গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।









