গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মহাসড়কে বুধবার(১৭জুলাই)সন্ধা ৭টার দিকে পন্যবাহী ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম,পিতা আবদুর রশিদ(২১)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল (২০) ইদ্রিছ মিয়ার ছেলে আল আমিন (১৬) নামে দুইজন আহত হয়েছে।আহতরা মাটিরাংগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে যানা যায়, পানছড়ি থেকে বিবাহের পাত্রী দেখে মোটরসাইকেলে করে নিজ বাড়ী,বড়পিলাকে আসার পথে বাইল্যাছড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয় এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।স্থানীয়ারা উদ্ধার করে তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিহত ঘোষনা করেন। ট্রাকটি দূর্ঘটনা ঘটিয়ে দ্রæত স্থান ত্যাগ করেন।
নিহত এবং আহতারা গুইমারা উপজেলার হাফছড়ি ইউয়নের বড়পিলাক গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি মোটর সাইকেল যাত্রীভাড়া মারতেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাটিরাংগা থানা পুলিশ সুরত হাল করছে অভিযোগ হলে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে এবং গাড়ী ২ টিকে আটকের চেষ্টা চলছে।









