, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়নে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় মধ্য দিয়ে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন




গুইমারা রিজিয়নে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় মধ্য দিয়ে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২৩, ১৫:৫৪ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়নে প্রতি বারের ন্যায় এবারো বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় পার্বত্য চট্রগ্রাম চুক্তি’তথা ‘শান্তিচুক্তি’র ২৬তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন নানাবিধ কর্মসুচীর আয়োজন করে।

ঐতিহাসিক এই দিবসে গুইমারা রিজিয়নের আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল,সম্প্রীতি র‌্যালি,আলোচনা সভা,মানবিক সহায়তা,বিনামুল্যে চিকিৎসা সেবা এবং  প্রীতি ফুটবল খেলা।গুইমারা রিজিয়নের আওতাধীন সকল জনসাধারন ধর্ম,জাতি ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত কর্মসুচীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

শনিবার(০২ডিসেম্বর)সকাল ১০টায় শহীদ লে:মুশফিক হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিতে কাধে কাধ মিলিয়ে সকল জনসাধারন অংশগ্রহণ করে।র‌্যালিটি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।র‌্যালি সমাপনান্তে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গুইমারা বিজিবি সেক্টর কমান্ডারসহ অতিথিদের সাথে নিয়ে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তিও উদ্বোধন করেন,২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বিএএমএস,এনডিসি,পিএসসি,জি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বিএএমএস,এনডিসি,পিএসসি,জি।অন্য অতিথিদের মধ্যে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার,জোন কমান্ডার যামিনীপাড়া,জোন কমান্ডার সিন্দুকছড়ি,রামগড় পৌর মেয়র,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,অধ্যক্ষ মাটিরাঙ্গা ডিগ্রী কলেজসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় রিজিয়ন কমান্ডার পার্বত্য শান্তি চুক্তির সাফল্য হিসেবে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বাজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অবদান বর্ণনা করে বলেন,গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা,বিজিবি,আনসার,পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

আলোচনা শেষে রিজিয়ন কমান্ডার,সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তা,বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রম এর উদ্বোধন করেন এবং গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেন।এছাড়াও,দিনব্যাপী দুস্থ জনসাধারণের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET