, , ,

শিরোনামঃ-




গোদাগাড়ীতে গাঁজা বিক্রয় সময় হাতে-নাতে গ্রেফতার নারী মাদক কারবারী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২৫, ০৪:৩৫ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজা বিক্রয়ের সময় মোছাঃ তাজেলা বেওয়া (৫৮), নামের এক নারী মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানাধীন চৌদুয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোছাঃ তাজেলা বেওয়া (৫৮), সে গোদাগাড়ী থানাধীন চৌদুয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
সোমবার রাতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার এলাকায় এক নারী মাদক কারবারী নিজ বসতবাড়ীতে গাঁজা মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় বসতবাড়ীতে তল্লাশী করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।।

এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারী বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET