নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম বকুল হোসেন (৪০)। তিনি উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে। গতকাল বুধবার বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সারেংপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন জানান, বিকালে এসএ পরিহনের একটি পিকআপ ভ্যান বকুলের নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও নসিমন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি
Please follow and like us:









