১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোবিন্দগঞ্জে ৪ টি ট্রাকের সংঘর্ষে নিহত ১ : আহত-১

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ১৭:১৩ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে ৪টি ট্রাকের এক সাথে সংঘর্ষে নিহত ১ জন। আহত হয়েছেন ১ জন।
বুধবার (১০ মার্চ) সকালে লালমনিহাটের ডালিয়া থেকে ছেড়ে আসা পাথরের গাড়ী হাইওয়ে থানার সামনে এসে ব্রেক করলে ওইস্থানে ট্রাকের পিছনে থাকা তিনটি ট্রাক পরপর পিছন থেকে ধাক্কা মারলে এ দূর্ঘটনা ঘটে। ফলে পিছনে থাকা ট্রাকের ড্রাইভার সামনের ট্রাককে চাপা দেয়ার কারণে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আমিনুল ইসলাম (৪০) মারা যায়। নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত ট্রাক হেলপার বাবু মিয়া একই উপজেলার দোবায়েরবালা পাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে। দূর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানার এসআই বাবুল আহমেদ নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET