, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • গোবিন্দগঞ্জে ৯শ’ ইমাম সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ




গোবিন্দগঞ্জে ৯শ’ ইমাম সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২০:১৮ | 1142 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মসজিদের ৯শ’ ইমাম সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে উপস্থিত ঈমাম-মোয়াজ্জিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে শনিবার দুপুরে কুঠিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, মহিলা ভাইস-চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মুকু, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগ ও উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি ক্বারী মাওলানা হোসাইন আহম্মেদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET