, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গোলাপগঞ্জের বাঘা ইউপিতে তরুণীর আত্মহত্যা’




গোলাপগঞ্জের বাঘা ইউপিতে তরুণীর আত্মহত্যা’

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৭:৩৫ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের বাঘা ইউপিতে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

১৯ এপ্রিল রোববার রাত ১১টার দিকে বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তরুণীর নাম ফেরদৌসী বেগম (২৩)। সে বাঘা ইউপির দক্ষিণ বাঘা গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের মেয়ে।

 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে দিকে ফেরদৌসী বেগমের মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এর একটু পরে ফেরদৌসীর ভাই বাথরুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে দেখতে পায় ফেরদৌসী বাথরুমে তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET