, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ রহিম আর নেই




গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ রহিম আর নেই

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৬ ২০২০, ২২:৫৭ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ রহিম আর নেই (ইন্নালিল্লাহি– রাজিউন) ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১ টায় ভাদেশ্বর মাইজভাগ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধ্যক জনিত রোগে ভোগছিলেন।  মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ এশা ভাদেশ্বর মাইজভাগ জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।

তাঁর জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে পক্ষে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আজিজুর রহমান, এস আই হেলাল আহমদের নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : সফিকুর রহমান, ভাদেশ^র ইউপি কমান্ডার মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খসরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হবিব আলী, বীর মুক্তিযোদ্ধা আ: গনি, উপজেলা আ’লীগ নেতা রুমেল সিরাজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET