২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন




গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২৪, ০৩:৫৪ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার এ দুইদিন সকাল ও বিকাল দুটি ধাপে উপজেলার ভাদেশ^র ইউপির দক্ষিণভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তাজ-মামন্দ ফাউন্ডেশনের সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে ও মাইজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতা উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ভাগ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, তাজ-মামন্দ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী সদস্য সমির উদ্দিন, নজমুল ইসলাম, শামসুদ্দিন কলা মিয়া, কবির উদ্দিন, বুরহান উদ্দিন, ইউনুস আলী, রেহান উদ্দিন, মইন উদ্দিন, তাজ মামন্দ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আনিসুল হক মান্না, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও স্পেন প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল, তাজ মামন্দ ফাউন্ডেশনের সদস্য মইন উদ্দিন, সহ সভাপতি আব্দুল আজিজ ফলিক, সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়েস আহমদ, সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন,সদস্য গিয়াস উদ্দিন, হাফিজ কারী রুবেল আহমদ, মিফতাহ উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রাবেল আহমদ, মুন্না আহমদ, আশরাফ, সোহেল, মারজান, রুহেল, শিপন, জাবের, শামসুদ্দিন,  আরিয়ান প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET