১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৭




গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৭

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ১৮:৪১ | 1118 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের শিশু সহ ৭জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, কানিশাইল গ্রামের আব্দুর রহিম, উপজেলার বাদেপাশা ইউপির আব্দুল বাছিত, বিয়ানীবাজার দেবারাই গ্রামের ওয়াছিমা বেগম, হবিগঞ্জের দিপন আহমদ, সিলেটের শাহপরান (র.) থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে দু দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটিতে থাকা শিশু সহ ৫জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET