, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গৌরনদীতে থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত




গৌরনদীতে থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ১৭:৫৭ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (১২ ফেব্রুয়ারি ২২) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং উজিরপুর উপজেলার  সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাটাজোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেলচালক ফেরদৌসের মৃত্যু হয়।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে, জানান হাইওয়ে থানার এ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET