“ঘৃণিত বর্ণবাদ”
বর্ণবাদ হিংসাত্মক,করো তাকে ম্লান,
বর্ণ বৈষম্য ঘৃণিত, পৃথ্বীর আইন।
বংশীয়াল কটাক্ষ করে, বর্ণে বান,
বংশপরম্পরা হয়, নিত্য কালো বর্ণ।
বংশিক প্রমাণ করে, স্বাধীন অম্লান,
বঞ্চনা রুখতে হবে, মানব সমান।
বদলোক সৃষ্টি করে, বর্ণবাদে মান,
বদনাম দূর করা, মর্তের সন্মান।
বন্দিত ন্যায্যত কৃষ্ণ,করো মূল্যায়ন,
বরণ করো কৃষ্ণাঙ্গ, তারা প্রয়োজন।
বরিষ্ঠ কালোরা, ভূ’তে মনুষ্য মহান,
বরিখা পরিলক্ষিত, কালোদের মন।
বর্বরতা হবে ত্যাজ্য,করো তবে পণ,
বহী সমতুল্য কালো, ধ্রুব নিরীক্ষণ।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us:







