, , ,

শিরোনামঃ-




চন্ডিদাসগাঁতীতে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত !

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২১, ১৮:৪৪ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় বালু বোঝায় ট্রাক চাপায় মোঃ আনোয়ার হোসেন (৬৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

 

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ আনোয়ার হোসেন চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে ও বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।

 

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা ঘটনাটি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, অবসর প্রাপ্ত বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বাসা থেকে বেড় হয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চন্ডিদাসগাঁতী বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নাফিজ এন্টার প্রাইজ নামের একটি বালু বোঝায় ট্রাক  (ট্রাকটির  নম্বর সিরাজগঞ্জ মেট্রো ড-১১-০৬০২)  তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET