ছাগলনাইয়া উপজেলাধীন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২০ ইং এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার (১১ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। প্রভাষক মোরশেদ হোসেন ও সহঃ শিক্ষক জাকির হোসেন’র যৌথ সঞালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের,সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগ’র সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য নাজমা আক্তার কণা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মমিন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ তাহেরা বেগম।









