, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • চাঁদপুরে ড্রামে যুবকের লাশ উদ্ধার চৌদ্দগ্রাম থেকে ঘাতক সরোয়ারকে গ্রেফতার করেছে পিবিআই




চাঁদপুরে ড্রামে যুবকের লাশ উদ্ধার চৌদ্দগ্রাম থেকে ঘাতক সরোয়ারকে গ্রেফতার করেছে পিবিআই

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২০, ২১:৪৩ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় প্রযুক্তি কাজে লাগিয়ে ঘাতক সরোয়ার আলমকে চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করেছে চাঁদপুর পিবিআই। গ্রেফতারকৃত সরোয়ার আলম কুমিল্লা সদর দক্ষিণ এলাকার কাজীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন পিবিআই চাঁদপুরের ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান।
জানা গেছে, গত ৯ নভেম্বর থেকে সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়ার মৃত আমির হোসেনের ছেলে ছিদ্দিকুর রহমান নিখোঁজ হয়। দুইদিন পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান প্রযুক্তি ব্যবহার করে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে সরোয়ার আলমকে(৩২) গ্রেফতার করে। এরআগে মিয়াবাজারের পাশ^বর্তী শাহাপুর গ্রাম থেকে ভিকটিম ছিদ্দিকুর রহমানের মোটর সাইকলটি উদ্ধার করা হয়। পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সরোয়ার আলম জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনা স্বীকার করে।
উল্লেখ্য, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ যৌথভাবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। হত্যার শিকার সিদ্দিুকুর রহমান সদর দক্ষিণ থানার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। গত ৯ তারিখ থেকে সে নিখোঁজ ছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET