, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চাঁদপুর মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল সরকার আর বেঁচে নেই




চাঁদপুর মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল সরকার আর বেঁচে নেই

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১২:৩০ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছৈয়ালকান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন সরকার আর বেঁচে নেই। গত ১ মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ২৪ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৬ টায় তিনি ঢাকার কিংস্টন হাসপাতালে মারাযান(ইন্নানিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। শুক্রবার বাদ আসর ছৈয়ালকান্দিতে রাস্ট্রীয় মর্যাদা শেষে সরকারবাড়ী পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ছৈয়ালকান্দির নিজ বাড়ীতে অসুস্থ্য হয়েপড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল,আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা মেডিক্যাল হাসপাতাল, কিংসস্টোন হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি ৭১এর মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। পেশায় কৃষি বিভাগে চাকুরী করতেন।সর্বশেষে কয়েক মাসপূর্বে মতলব উত্তর উপজেলা কৃষি অফিস থেকে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তার পদ থেকে অবসর গ্রহন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। বড় ছেলে জাকারিয়া কমল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছে। ছোট ছেলে গোলাম রাব্বী ও বোন তাহমিনা ঢাকার মিরপুর বাংলা কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়ে এবং ছোটমেয়ে তিশা ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET