, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামের খিরণশাল মাদরাসার জায়গা জোরপূর্বক দখল, ভাংচুর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ১৯:৪৮ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল ইসলামীয়া ফাযিল মাদরাসার জায়গা জোরপূর্বক দখল ও মাদরাসার ঘর-সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান বাদি হয়ে খিরনশাল মুহুরী বাড়ির ডাঃ মনির হোসেন, তার ছেলে মোঃ হোসেন ও একই বাড়ির জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার ঘটনাস্থলে গিয়ে ভাংচুরের সত্যতা পাওয়া গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মাদরাসার মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে তিনটি দোকানঘর নির্মাণ করে ডাঃ মনির হাসেন গং। কিন্তু তারা ভাড়া বাবদ কোন টাকা মাদরাসা তহবিলে জমা দেয়নি। মাদরাসার উন্নয়নের স্বার্থে ওই জায়গায় পাকা দোকানঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গত শনিবার সকালে মাদরাসার অর্থায়নে ওই জায়গায় পাকা পিলার দ্বারা টিনের বেড়া নির্মাণ করা হয়। কিছুক্ষণ পরে মনির হোসেন, মোঃ হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাদরাসার নতুন বেড়া ভাংচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধণ করে।

এ ব্যাপারে মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজ আলম বলেন, ‘মাদরাসার জায়গা দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অধ্যক্ষকে বলা হয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET