, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামের শুভপুরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২০, ২০:৪৪ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ উপলক্ষে শুক্রবার কাদৈর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবদুল মতিন সওদাগর, সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন। শুভপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে, মতিন মেম্বার, রিপন ও আবুল হাশেম যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শুভপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান, সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান ডালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কাজী রিপন, উপজেলা যুবদল নেতা তৌহিদ উল্লাহ, নুরুল আলম সেলিম, নুরুন্নবী মানিক, শুভপুর ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ, কামাল পাশা, খুশি কামাল, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা জাফর, শ্রীপুর ইউনিয়ন যুবদল শহীদ, প্রবাসী শহীদসহ শুভপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET